ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ঈদে মিলবে তাৎক্ষণিক ট্রেন টিকিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 188

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ট্রেনযাত্রীদের জন্য নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে সরকার।

ঈদের ভিড় সামাল দিতে দেশের বিভিন্ন রেলস্টেশনে সীমিত আকারে তাৎক্ষণিক টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এতে শেষ মুহূর্তেও যাত্রীরা বৈধভাবে টিকিট সংগ্রহ করতে পারবেন।

তিনি জানান, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটিকে কেন্দ্র করে বাড়তি যাত্রীর চাপ মোকাবিলায় অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে কিছু রুটে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও দেওয়া হতে পারে।

টিকিট কালোবাজারি ঠেকাতে কমলাপুরসহ বড় স্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিনা টিকিটে প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং যাত্রীসেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেন দেরি করলে যাত্রীদের আগাম খুদে বার্তায় জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যেভাবে ঈদে মিলবে তাৎক্ষণিক ট্রেন টিকিট

সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬