মুক্তা-মুন্নির নেতৃত্বে গাজীপুর মহানগর মহিলা আ. লীগ

- সর্বশেষ আপডেট ০৬:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 891
গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের ২৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইশরাত জাহান মুক্তাকে আহ্বায়ক এবং কামরুন নাহার মুন্নিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের ৫ অক্টোবর কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন নীলিমা আক্তার লিলি, সেলিনা ইউনুস, শিরিন শহীদ, অ্যাডভোকেট নিলুফা ইয়াছমিন সুমী, অ্যাডভোকেট সুস্মিতা সুমা, নাজমুল হোসেন (নাজমা হোসেন), পারুল আক্তার, অ্যাডভোকেট লায়লা রোজি, শাহানাজ পারভীন, শিউলী আক্তার, ফাতেমা বেগম, তাসলিমা নাসরিন, আফরোজা আক্তার, অ্যাডভোকেট আধিয়া আফরোজ রত্না, হাসনা হেনা, জুলিয়া আক্তার, রুমা আক্তার সরকার, স্বীকৃতি রানী, সুফিয়া আক্তার, প্রণতি রানী, সীমা আক্তার, সাথী আক্তার ও আসমা আক্তার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে যেকোনো সময় এ কমিটির কার্যক্রম স্থগিত করা অথবা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ক্ষমতা কেন্দ্রীয় কমিটির সংরক্ষিত থাকবে।































