ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কবি সুফিয়া কামালের কন্যা

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল টুলুর মৃত্যু

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 197

চিত্রশিল্পী সাঈদা কামালের মৃত্যুতে শোক

কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা এবং মানবাধিকারকর্মী সুলতানা কামালের ছোট বোন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিত্রশিল্পী সাঈদা কামাল টুলু মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাঈদা কামালের বোন সুলতানা কামাল জানান, দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাঈদা। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাঈদা কামাল টুলু ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সাঈদা কামালের বড় ভাই সাংবাদিক ও শিক্ষক শহীদ কামাল চলতি বছরের ৪ জুলাই মারা যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কবি সুফিয়া কামালের কন্যা

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল টুলুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৮:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬