ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের নারী সদস্যদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 16

বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিএনপি এমপি মনিরুল হক চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। বিরোধী সদস্যদের প্রতিবাদের মুখে বিতর্কিত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার।

জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ঘিরে রোববার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বক্তব্যের একপর্যায়ে তিনি বিরোধী দলের নারী সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানালে সংসদে হইচই শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য না করার আহ্বান জানান।

পরে মনিরুল হক চৌধুরী বলেন, তিনি কাউকে ছোট করতে চাননি। তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন।

এরপর ডেপুটি স্পিকার বিতর্কিত অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এ সিদ্ধান্তে বিরোধী দলের সদস্যরা সমর্থন জানান।

ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্যদের শালীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে। ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস বা পোশাকের বিষয়ে ভবিষ্যতে কেউ যেন আপত্তিকর মন্তব্য না করেন, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ মন্তব্যকে সংসদীয় শিষ্টাচারবহির্ভূত, হীন ও বর্ণবাদী আচরণ বলে আখ্যা দেন। তিনি বলেন, নারীদের পোশাক নিয়ে মন্তব্য তাঁদের সাংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

এ বিষয়ে ডেপুটি স্পিকার পুনরায় জানান, সংসদীয় রীতিনীতির বাইরে থাকা বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিরোধী দলের নারী সদস্যদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে হট্টগোল

সর্বশেষ আপডেট ১০:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬