শিরোনাম
বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 47
রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আব্দুল হাফিজের বিরুদ্ধে।

























