ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী বাইপাস সংস্কার কাজ পরিদর্শন

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 25

নীলফামারী শহরের গুরুত্বপূর্ণ বাইপাস মোড়ের চলমান সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকালে তারা কাজের অগ্রগতি, নির্মাণমান এবং জনদুর্ভোগ কমাতে নেওয়া পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিতের নির্দেশ দেন।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বাইপাস মোড়টি জেলার অন্যতম ব্যস্ত সড়ক সংযোগস্থল। প্রতিদিন হাজারো যানবাহন ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করায় দ্রুত ও টেকসই সংস্কার জরুরি হয়ে পড়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা ক্বারী আব্দুল আজিজ। তিনি বলেন, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মানসম্মত সড়ক নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উন্নয়ন কাজের যথাযথ বাস্তবায়নে প্রশাসনিক তদারকি ও জনসচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনে ইটাখোলা ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খানাখন্দ ও যানজটের কারণে বাইপাস সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ বাড়ত কয়েকগুণ। সংস্কার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারী বাইপাস সংস্কার কাজ পরিদর্শন

সর্বশেষ আপডেট ০৭:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬