ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 53

মিরানা মাহরুখ। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মিরানা মাহরুখ। অন্যদিকে বর্তমান সচিব ফারজানা মমতাজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতা প্রু। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্ব পাওয়া মিরানা মাহরুখ বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত এই আমলা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য।

কর্মজীবনে তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বব্যাংক, এআইআইবি এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ ঋণ ও বাজেট সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।

এছাড়া তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) এবং হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট অফিসেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে মিরানা মাহরুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদান করেন।

কর্মদক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৯ সালে ‘ডিরেক্টর জেনারেলস অ্যাওয়ার্ড’ এবং ২০২৩ সালে ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ

সর্বশেষ আপডেট ০৪:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬