ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 86

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার তুলারামপুর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬