ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 10

দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুত সরবরাহে চাপ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে।

এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বৈশ্বিক মজুতে থাকা উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে।

অস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছু ধরনের অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের ‘প্রায় সীমাহীন’ হলেও অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম।

তিনি বলেন, ‘আমাদের এমন কিছু ধরনের গোলাবারুদ আছে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং যার সরবরাহ কার্যত সীমাহীন।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন স্থাপনাও রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সর্বশেষ আপডেট ০১:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬