ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দলটি।

প্রার্থী ঘোষণার পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।

সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬