ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী করেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 153

ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডাকসু ভিপি সাদিক কায়েমকে সরাসরি প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন, তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে নিজের জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি। যদিও এখনো প্রকাশ্য প্রচারণা শুরু হয়নি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটির জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে জানানো হবে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে সামনে রেখে ঢাকা দক্ষিণে নির্বাচনী লড়াইয়ে নামছে জামায়াত—এমনটাই স্পষ্ট হয়েছে ঘোষণার মধ্য দিয়ে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী করেছে জামায়াত

সর্বশেষ আপডেট ০৯:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬