শিরোনাম
জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 56
জুন মাসের জন্য বিমান খাতে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য তালিকা ৭ জুন রোববার প্রকাশ করা হয়।
অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও সমন্বয় আনা হয়েছে। সেখানে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছে।


















