ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সফর ঘিরে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রস্তুতি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 27

২১ বছর পর কক্সবাজার সফরে আসতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যালোচনায় সেখানে উপস্থিত হয়েছেন সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

কক্সবাজার সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি তদারকির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান।

সফরকারী প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরে তারা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পসহ সফরসূচিতে থাকা বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। একই সঙ্গে উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জনসভাস্থল ঘুরে দেখার কথা রয়েছে তাঁদের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজার সফর ঘিরে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রস্তুতি পরিদর্শন

সর্বশেষ আপডেট ০৮:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬