ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫৮.৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 223

এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় অনলাইনে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ফল প্রকাশ করা হয়। গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চলতি বছরে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ;
ঢাকা বোর্ডে দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে এক লাখ তিন হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডে (এইচএসসি বিএম/বিএমটি) পরীক্ষার্থী এক লাখ ৯ হাজার ৬১১ জন।

ফল জানার নিয়ম
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ অপশনে ক্লিক করে বোর্ডের নাম, রোল নম্বর ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজ থেকেও ফল পাওয়া যাবে।

এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানা যাবে নিম্নলিখিত নিয়মে—
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025
তারপর বার্তাটি পাঠাতে হবে 16222 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এইচএসসি ও সমমানে পাসের হার ৫৮.৮৩ শতাংশ

সর্বশেষ আপডেট ১০:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫