ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি নির্দেশনা সব সাংগঠনিক নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 108

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনসহ সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সোমবার (১২ জানুয়ারি) ইসি সচিবালয়ে নির্বাচনী পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সকল পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সকল সংগঠনের নির্বাচন স্থগিত থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমকে যেকোন প্রভাব ও হস্তক্ষেপ থেকে রক্ষা করা হবে।

এছাড়া সকল রিটার্নিং অফিসারকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসি নির্দেশনা সব সাংগঠনিক নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

সর্বশেষ আপডেট ১০:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬