ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের পর রাজনৈতিক সিদ্ধান্ত সামান্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0

ডিসেম্বরের পর রাজনৈতিক সিদ্ধান্ত সামান্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে নেমেছেন সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। এরই মধ্যে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ্যে আসায় নতুন দলে যোগ দেওয়ার গুঞ্জন তৈরি হয়েছে।

তবে আপাতত কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সামান্তা। তাঁর ভাষ্য, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষ করতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে। এরপরই কোনো দল বা রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে পরিচিতি পান সামান্তা শারমিন। পরে এনসিপি আত্মপ্রকাশ করলে দলটির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান তিনি।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ডিসেম্বরে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর দলীয় কর্মকাণ্ডে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন সামান্তা। একপর্যায়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ থেকেও সরে যান তিনি।

গত ২৩ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনে তাঁকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর ১৩ দিন পর, ৫ নভেম্বর দল থেকে পদত্যাগ করেন সামান্তা।

পদত্যাগের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করছেন তিনি। এর অংশ হিসেবে মঙ্গলবার রাতে জেডিপির নবনির্বাচিত পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে বৈঠকের ছবি ফেসবুকে প্রকাশ করেন সামান্তা। এতে তাঁর জেডিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

জেডিপির আগে অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা এবং নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়ের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

বুধবার দুপুরে  সামান্তা শারমিন বলেন, বিভিন্ন ব্যক্তি ও পক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। সবার সঙ্গেই বসতে চান তিনি। এরই মধ্যে চার-পাঁচটি বৈঠক করেছেন। জেডিপির সঙ্গে বৈঠকটিই কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক আলোচনা। বৃহস্পতিবারও আরেকটি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সামান্তা স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে তাঁর আলোচনা দলটিতে যোগ দেওয়ার পর্যায়ে পৌঁছায়নি। ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে এরপরই নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন তিনি।

৩ এপ্রিল আত্মপ্রকাশ করা জেডিপির নেতৃত্বে রয়েছেন নাঈম আহমাদ। তিনি এর আগে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামের রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রধান সংগঠক ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিসেম্বরের পর রাজনৈতিক সিদ্ধান্ত সামান্তার

সর্বশেষ আপডেট ০৪:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬