ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
তালিকায় ৫৯ জনের নাম

তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 8

তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রুমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিন শতাধিক নেতা-কর্মী। তাঁদের মধ্যে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন সাতজন। এখন তাঁদেরসহ বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। তবে শেষ পর্যন্ত কারা দলে ফিরবেন, তা নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বহিষ্কৃত নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক শাস্তি প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে তাঁদের অনেকেই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। আবার কেউ কেউ দলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সবুজ সংকেত পেলেই তাঁরাও আবেদন করবেন।

দলে ফেরার সম্ভাব্য তালিকায় রয়েছেন সংসদ নির্বাচনে বিজয়ী সাত নেতা। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সাবেক প্রার্থী হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।

সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং ঢাকা-১৪ আসনের সাবেক প্রার্থী এস এ সিদ্দিক সাজু।

তালিকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন ও মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন ও সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলমের নামও রয়েছে।

এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ও সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামালের নাম রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নামও বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় আলোচনায় রয়েছে।

বহিষ্কৃত একাধিক নেতা জানিয়েছেন, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। অন্যরা দলের শীর্ষ নেতৃত্বের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। দলের পক্ষ থেকে অনুমতি বা ইতিবাচক বার্তা পেলে তাঁরাও আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়।

এখন এসব আবেদন পর্যালোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা। ফলে রুমিন ফারহানাসহ বহিষ্কৃত নেতাদের বিএনপিতে ফেরার বিষয়টি শেষ পর্যন্ত তারেক রহমানের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তালিকায় ৫৯ জনের নাম

তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রুমিন ফারহানা

সর্বশেষ আপডেট ০৩:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬