ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ভাবনী শক্তিতে বদলাবে বাংলাদেশের অর্থনীতি

সাদেকুর রহমান
  • সর্বশেষ আপডেট ০১:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 9

সাদেকুর রহমান

মানুষ জন্মগতভাবেই অসীম সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে। মানুষ তার চিন্তাশক্তি, মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে অনেক কিছু পরিবর্তন করতে পারে। তবে প্রকৃতির এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো পরিবর্তন করার সক্ষমতা মানুষের নেই। মানুষের মেধার পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। সেই পরিবেশ নিশ্চিত করা গেলে মানুষের পক্ষে অনেক অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। মেধার সঙ্গে চিন্তাশক্তি ও সৃজনশীলতার গভীর সম্পর্ক রয়েছে। এই তিনের সমন্বয়েই মানবসভ্যতার ইতিহাসে বড় ধরনের পরিবর্তন এসেছে।

মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, একসময় মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভর করে জীবনযাপন করত। দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর সুযোগ ছিল সীমিত। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে মানুষ নিজের চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতার ব্যবহার শুরু করে। এর ধারাবাহিকতায় আবিষ্কৃত হয় চাকা। চাকার আবিষ্কার থেকে শুরু করে আধুনিক যুগের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ; সবই মানুষের চিন্তা, মেধা ও উদ্ভাবনী শক্তির ফসল। জ্ঞান ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ পরিবেশ, সমাজ ও অর্থনীতিতে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

একটি নতুন উদ্ভাবন শুধু সমাজের পরিবর্তন ঘটায় না, অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়ে। নতুন কোনো পণ্য বা প্রযুক্তি বাজারে এলে উৎপাদন ব্যয় কমানো, শ্রমের উৎপাদনশীলতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হয়। এর প্রভাব শুধু স্থানীয় বা দেশীয় বাজারে সীমাবদ্ধ থাকে না; আন্তর্জাতিক বাণিজ্য ও বাজারব্যবস্থাতেও পরিবর্তন আসে।

যেসব দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে, সেসব দেশের অর্থনীতিও অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে শক্তিশালী। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তথ্যপ্রযুক্তির সম্পর্ক শুধু প্রযুক্তির ব্যবহারেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তির সহায়তায় উৎপাদন ও সেবামূলক কার্যক্রম সহজ করা এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। অনেক দেশ তথ্যপ্রযুক্তিকে উৎপাদনব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করতে পেরেছে। ফলে তারা কম সময়ে অধিক উৎপাদন করতে পারছে। একই সঙ্গে নতুন বাজার তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তির উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা মানুষের উদ্ভাবনী শক্তির। দীর্ঘদিনের গবেষণা ও চিন্তার ফলেই কম্পিউটার, স্মার্টফোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির বিকাশ ঘটেছে। তাই শুধু নতুন নতুন প্রযুক্তি দেশে নিয়ে এলেই তথ্যপ্রযুক্তির প্রকৃত উন্নয়ন হয়েছে বলে মনে করার সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, গবেষণা এবং নিজস্ব উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সম্প্রতি বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) বৈশ্বিক উদ্ভাবন সূচক প্রকাশ করেছে। ১৩৯টি দেশের মধ্যে এ সূচকে বাংলাদেশের অবস্থান ১০৫তম। ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬তম। অর্থাৎ এক বছরে এক ধাপ অগ্রগতি হয়েছে। তবে উদ্ভাবনী সক্ষমতাসংশ্লিষ্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১১৫তম। অন্যদিকে উদ্ভাবনের ফলাফলসংক্রান্ত সূচকে অবস্থান ৯২তম। এই দুই সূচকের মধ্যে পার্থক্য থেকে বোঝা যায়, উদ্ভাবনী সক্ষমতা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে।

একটি দেশের উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে শুধু জনসংখ্যা বেশি হলেই চলে না। জনসংখ্যা একটি দেশের জন্য বড় সম্পদ হতে পারে। কিন্তু সেই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে প্রত্যাশিত অর্থনৈতিক সুফল অর্জন কঠিন। মানুষের মেধার বিকাশে প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং গবেষণার সুযোগ। একটি দেশের কর্মক্ষম জনগোষ্ঠী নতুন নতুন ধারণা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এসব ধারণা বাস্তবায়নের পথও তৈরি করতে পারে। তরুণ জনগোষ্ঠীকে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে।

উদ্ভাবনী চিন্তার বিকাশে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখনো অনেকাংশে গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ যখন জীবনমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে আরও মনোযোগী হতে হবে। অনেক দেশ শিক্ষা ৫.০-এর ধারণা নিয়ে কাজ করছে। অথচ বৈশ্বিক কাঠামোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকতে দেখা যায়।

সম্প্রতি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার সুযোগ চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একটি দেশের সব শিক্ষার্থী একই ধরনের পেশায় যুক্ত হবে না, সবার দক্ষতা ও আগ্রহও এক রকম হবে না। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই শিক্ষা ব্যবস্থা সাজানো প্রয়োজন। মনে রাখতে হবে, ভবিষ্যতের অর্থনীতি শুধু শ্রমনির্ভর হবে না; বরং ক্রমেই দক্ষতানির্ভর হয়ে উঠবে। প্রযুক্তিগত দক্ষতা যত বাড়বে, উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগও তত বিস্তৃত হবে।

বর্তমানে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকের জরিপের তথ্য অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার ৫৯ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৫৫ শতাংশ। একই সময়ে মোবাইল ফোন ব্যবহারের হার বেড়ে ৮৯ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। তবে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের হার মাত্র ১১ দশমিক ৮ শতাংশ। এসব তথ্য থেকে বোঝা যায়, ইন্টারনেট ও মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও উন্নত প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।

ইন্টারনেটের বিস্তার ও ব্যবহার বাড়লেও এর যথাযথ ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানের প্রসারের পাশাপাশি নতুন ব্যবসা ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রও সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে অনেক প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। বাংলাদেশেও এ প্রবণতা বাড়ছে। ফুডপান্ডার মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সহজ যোগাযোগ তৈরি হচ্ছে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং ব্যবসার পরিধিও বাড়ছে।

একজন শিক্ষার্থী এখন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাসামগ্রী ও জ্ঞানভান্ডার সহজেই ব্যবহার করতে পারছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতা বিকাশের পাশাপাশি দেশের পরিচিতি ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। একজন তরুণ তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং কিংবা অনলাইনভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে আয় করতে পারেন। তবে এসব সুযোগের সুফল পেতে শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে না; প্রয়োজন ডিজিটাল সাক্ষরতা, ভাষাগত দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং বাস্তব কাজের উপযোগী প্রশিক্ষণ।

শিক্ষার্থীদের মধ্যে জানার আগ্রহ ও অনুসন্ধিৎসা তৈরি করাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু ভালো ফলাফল অর্জন করলেই শিক্ষা দেশের জন্য কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতাই শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানাগার, গবেষণাগার ও উদ্ভাবনী প্রকল্পের সুযোগ বাড়াতে হবে। বর্তমানে এ ধরনের কিছু উদ্যোগ থাকলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই বাস্তব সমস্যার সমাধান খুঁজতে শেখে, সেই পরিবেশ তৈরি করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের বাস্তবতা ও প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে।

উদ্ভাবনী অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং প্রচলিত প্রযুক্তির আরও উন্নয়নের সুযোগ তৈরি হয়। প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করছেন। কিন্তু দেশে ফিরে অনেকের উদ্ভাবনী প্রকল্প আর এগিয়ে নেওয়া সম্ভব হয় না। প্রয়োজনীয় অর্থায়ন, গবেষণার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে এসব সম্ভাবনাময় উদ্যোগ থেমে যায়। এ পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করা প্রয়োজন।

বর্তমান যুগে পেটেন্ট বা মেধাস্বত্বের অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কিন্তু যথাযথ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেক উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এসব উদ্ভাবন কার্যকরভাবে কাজে লাগানো গেলে কৃষির উৎপাদনশীলতা বাড়বে, কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশের ওষুধশিল্প একটি সম্ভাবনাময় খাত। তবে এ খাতে গবেষণা ও নতুন ওষুধ উদ্ভাবনের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেশীয় ওষুধশিল্পের বড় অংশ জেনেরিক ওষুধ উৎপাদনের ওপর নির্ভরশীল। নতুন ওষুধ আবিষ্কার, উন্নত প্রযুক্তি এবং নিজস্ব গবেষণার সক্ষমতা বাড়াতে পারলে এ খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে ওষুধের গবেষণা, পেটেন্ট এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের আরও বিনিয়োগ প্রয়োজন।

বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে। এ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো গেলে উৎপাদনব্যবস্থা আরও আধুনিক ও দক্ষ করা সম্ভব। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু কম খরচে শ্রম সরবরাহের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। পণ্যের মান উন্নয়ন, জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তি, পণ্যের নকশা, স্বয়ংক্রিয় উৎপাদন এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে পোশাকশিল্পের উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

উদ্ভাবনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। দেশের অনেক ক্ষুদ্র উদ্যোক্তার কাছে নতুন নতুন ব্যবসায়িক ধারণা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজারসংযোগের অভাবে তাঁরা এসব ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে পারেন না। নতুন উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, ব্যবসায়িক পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং উদ্ভাবনী প্রকল্পে অনুদানের সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে উদ্যোক্তাদের ঝুঁকি কমানো এবং ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিশ্চিত করতে হবে। কারণ নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা, ভুল সংশোধন ও অভিজ্ঞতা অর্জন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের বিকাশে সরকারি নীতিমালারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন উদ্যোগ গড়ে তোলার জন্য অনুকূল পরিবেশ, মেধাস্বত্বের সুরক্ষা, গবেষণায় অর্থায়ন, নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদ তৈরির ব্যবস্থা থাকতে হবে। সরকারি সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। কারণ উদ্ভাবনের সুফল যদি শুধু বড় শহর বা উচ্চ আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, তথ্য বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় প্রযুক্তি বিশ্ব অর্থনীতিতে নতুন পরিবর্তন আনছে। এসব প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়াতে পারে, নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে এবং মানুষের কাজের ধরন বদলে দিতে পারে। একই সঙ্গে কিছু প্রচলিত কাজের চাহিদা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই ভবিষ্যতের অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে কর্মীদের নতুন দক্ষতা অর্জন, পুনঃপ্রশিক্ষণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের তরুণদেরও প্রযুক্তিনির্ভর নতুন পেশার জন্য প্রস্তুত করতে হবে, যাতে পরিবর্তিত শ্রমবাজারে তাঁরা নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারেন।

মানুষের মেধা ও উদ্ভাবনী শক্তি একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদের যথাযথ বিকাশ ঘটাতে পারলে সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়েও একটি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে। বিপরীতে, বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও শিক্ষা, গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনের সুযোগ সীমিত থাকলে সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয় না। বাংলাদেশের জন্য তাই প্রয়োজন জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে এবং মানবসম্পদকে উদ্ভাবনী শক্তিতে রূপান্তর করা। মানুষের মেধার পরিপূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে উদ্ভাবন শুধু নতুন পণ্য বা প্রযুক্তি তৈরির মাধ্যম হয়ে থাকবে না; বরং কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি, আয় বাড়ানো এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে।

লেখক: প্রভাষক (অর্থনীতি), নরসিংদী সরকারি কলেজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উদ্ভাবনী শক্তিতে বদলাবে বাংলাদেশের অর্থনীতি

সর্বশেষ আপডেট ০১:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬