ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

- সর্বশেষ আপডেট ০৯:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 53
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও থানার সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের মধ্যে তিনজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত অন্য যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।































