ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রয়টার্সকে মুখপাত্র

১৬ ডিসেম্বর বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 212

শেখ হাসিনা

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন তাঁর মুখপাত্র। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশে ফেরার ক্ষেত্রে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। এর আগে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তিনি আবেদন করেছেন বলে জানিয়েছিল বার্তা সংস্থাটি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর ভারত পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র বাতিল করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ওই পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। সে কারণে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার দায়িত্ব সরকারের।

এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশের সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশে ফিরলে গ্রেপ্তারের কথা সরকারের

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। গত রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

বাংলাদেশ সরকার শুরু থেকেই বলে আসছে, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার পরিবর্তে ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।

গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তাঁকে সাধারণ যাত্রীর মতো বিবেচনা করে পাসপোর্ট দেওয়ার প্রশ্ন আসে না। একজন অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন নেই; এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনাকে সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে দেখার সুযোগ নেই। ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

এরপর ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেবে সরকার।

সর্বশেষ ১৪ নভেম্বর আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া বাংলাদেশ সম্পন্ন করেছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারতের।

এদিকে শেখ হাসিনার মুখপাত্রের ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার বক্তব্য এবং সরকারের প্রত্যর্পণসংক্রান্ত অবস্থানের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে বিজয় দিবসে তাঁর দেশে ফেরা কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো সম্মতির তথ্য এখনো পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রয়টার্সকে মুখপাত্র

১৬ ডিসেম্বর বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

সর্বশেষ আপডেট ১০:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬