ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিকপক্ষের প্রস্তাবের দিনই স্থগিত মজুরি বোর্ডের সভা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 94

নিম্নতম মজুরি বোর্ড

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়নি। এতে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি হওয়ার কথা ছিল। সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো এক নোটিশে সভা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত করা হয়েছে। ওই সদস্যকে ছাড়া সভা করা সমীচীন হবে না বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে সেদিন মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে পারেনি। এ জন্য তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই সময়সীমা অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘোষণার পর বিভিন্ন এলাকায় শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন। তবে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে কার্যকর হওয়া ওই মজুরি কাঠামোয় সর্বনিম্ন মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে। ফলে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়টি শ্রমিকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালিকপক্ষের প্রস্তাবের দিনই স্থগিত মজুরি বোর্ডের সভা

সর্বশেষ আপডেট ১১:২৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬