ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 122

শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবরকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারীর পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনি দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত আসতে হবে।

শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের আবেদনের বিষয়ে তিনি বলেন, যে কেউ আবেদন করতে পারেন। কিন্তু আবেদন করলেই তা গ্রহণ করার বাধ্যবাধকতা নেই। একজন দণ্ডিত আসামিকে সাধারণ ভ্রমণ বা ব্যক্তিগত সফরের সুযোগ দেওয়ার প্রশ্ন নেই। তাঁকে হস্তান্তরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাজা কার্যকরের কথা

শেখ হাসিনার সাজা কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। সাজা কার্যকরের জন্য তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন। এ কারণে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা

ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের যেসব নেতা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট, জমি-বাড়ি দখল ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের প্রতি দেশের মানুষের তীব্র ক্ষোভ ও ঘৃণা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনের পর আলোচনা

এর আগে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার সহযোগীদের বরাত দিয়ে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

তবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৪:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬