ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৪:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 101

দীঘিনালায় জাতীয় সমবায় দিবস পালিত

খাগড়াছড়ির দীঘিনালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় পরিদর্শক রিমঝিম চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং দীঘিনালা থানার প্রতিনিধি এসআই প্রানোতোষ বর্ণিক।

এ ছাড়া সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন মিন্টু চৌধুরী ও সুমনা ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রমের প্রসার ঘটলে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় জাতীয় সমবায় দিবস পালিত

সর্বশেষ আপডেট ০৪:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬