শিরোনাম
সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ
ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 37
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩০ অক্টোবর) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
জব্দ করা মাদক ও ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।






















