ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে কুপিয়ে লাখ টাকা ছিনতাই, লাশ গুমের হুমকি

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৩:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 149

সাভারে কুপিয়ে লাখ টাকা ছিনতাই, লাশ গুমের হুমকি

সাভারের কাউন্দিয়ায় বাড়ি ফেরার পথে এক ফার্নিচার দোকানের ম্যানেজারকে কুপিয়ে ও পিটিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ, আইনি ব্যবস্থা নিলে তাঁকে হত্যার পর লাশ গুমের হুমকিও দেওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের লাইফ বেকারির সামনের সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. জামাল হোসেনের (৪২) অভিযোগ, তিনি বাড়ি ফেরার পথে অভিযুক্তরা চাপাতি, লাঠি ও লোহার রড নিয়ে তাঁর পথরোধ করেন। এরপর তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।

অভিযোগে জামাল হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত আরাফাত আহম্মেদ রিফাত (২৫) লোহার রড দিয়ে তাঁর বাঁ বাহুতে আঘাত করলে হাড় ভেঙে যায়। অন্য দুই অভিযুক্ত সিফাত (২৭) ও আকাশ (২৮) লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি মাথা সরিয়ে নিলে আঘাত চোখ ও ঠোঁটে লাগে।

একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাঁর পকেট থেকে মোট এক লাখ টাকা নিয়ে যান। এর মধ্যে রিফাত ৪০ হাজার, সিফাত ৩৫ হাজার এবং আকাশ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জামালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে হত্যার পাশাপাশি লাশ গুমের হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় জামালকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে তাঁর কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য কিংবা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে কুপিয়ে লাখ টাকা ছিনতাই, লাশ গুমের হুমকি

সর্বশেষ আপডেট ০৩:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬