ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের ভারতীয় ভিসা সহজের আশ্বাস ত্রিবেদীর

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 132

দীনেশ ত্রিবেদী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। বেলা সাড়ে ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পেতে নানা ধরনের জটিলতার বিষয়টি তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভিসা পেতে বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রোগীরা যাতে সহজে ভিসা পেতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় বা স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন। শিগগিরই এ সমস্যা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত বাড়লে পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক আরও দৃঢ় হবে। এ সময় তিনি ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রোগীদের ভারতীয় ভিসা সহজের আশ্বাস ত্রিবেদীর

সর্বশেষ আপডেট ১২:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬