ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে যুব সংগঠনগুলোকে অনুদানের চেক বিতরণ

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৪:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 153

নীলফামারীতে যুব সংগঠনগুলোকে অনুদানের চেক বিতরণ

যুবসমাজের ইতিবাচক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে নীলফামারীতে যুব সংগঠনগুলোর মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান ও যুব সংগঠনগুলোর মধ্যে আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশের ১৫টি যুব সংগঠনকে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং ৪৩২টি সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করেন।

এর অংশ হিসেবে নীলফামারী জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রগতি যুব উন্নয়ন মহিলা সমিতি, যুব ফাউন্ডেশন, দীপ্তমান যুব উন্নয়ন সংস্থা ও স্বপ্নপল্লী যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক দিলগীর আলম, সহকারী পরিচালক হাসান আলী, ডেপুটি কো-অর্ডিনেটর লতিফুল বারী, জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সোহায়েল পারভেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের পুরস্কার ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি এ উদ্যোগ যুব সংগঠনগুলোকে সমাজ উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে যুব সংগঠনগুলোকে অনুদানের চেক বিতরণ

সর্বশেষ আপডেট ০৪:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬