বিএনপির কারণেই দেশে সংকট: শফিকুর রহমান
- সর্বশেষ আপডেট ০১:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 121
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় দেশে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকেই দেশে সংকটের শুরু হয়েছে। বিরোধী দলের দুই পক্ষ শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে তিনি ‘অপনীতি’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলো থেকে সরে গেছে। এর ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সংকট তৈরি হয়েছে।
জামায়াত আমীর আরও বলেন, দেশের চলমান সমস্যা ও জনভোগান্তির বিষয়গুলো নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দল তা অনুমোদন করছে না।
দেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকার দেশে নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ফলে মানুষের দুর্ভোগ কমার পরিবর্তে একের পর এক সমস্যা বাড়ছে।
শফিকুর রহমান বলেন, দেশের চলমান সমস্যাগুলোর সমাধান না হয়ে বরং সংকট ক্রমেই বাড়ছে।































