বিশ্ব নেতাদের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 116
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে নিউইয়র্কে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে বিশ্ব নেতাদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রাতরাশ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও পার্শ্ববৈঠকের কর্মসূচি রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।






























