ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে চিরকুট রেখে স্কুলছাত্রীর মৃত্যু

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 183

নালিতাবাড়ী থানা

শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।

রিমা আক্তার আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় মেয়ে। সে ওই গ্রামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, রিমার ছোটবেলাতেই তার বাবা রিপন মিয়া একটি দুর্ঘটনায় মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়ি আন্ধারুপাড়া গ্রামে বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি রিমার জন্য বিয়ের সম্বন্ধ আসছিল। পরিবার থেকে এ নিয়ে আলোচনা চললেও রিমা বিয়েতে সম্মতি দিচ্ছিল না। স্থানীয় এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও পরিবারের ভাষ্য, শনিবার রাতে বাড়ির একটি কক্ষে রিমার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে রিমার লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভালোবাসা ও বিয়ে নিয়ে পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই যুবককে দায়ী না করার অনুরোধও চিরকুটে করা হয়েছে বলে পুলিশ জানায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নালিতাবাড়ীতে চিরকুট রেখে স্কুলছাত্রীর মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬