ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 195

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ভোররাতে একদল সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ওই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর পরিবারের ১৮ সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এবং অন্তঃসত্ত্বা নারীও।

বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকাণ্ডের বিচার বন্ধ রাখতে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই অধ্যাদেশ বাতিল করে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারপ্রক্রিয়া শুরু করার পথ খুলে যায়।

১৯৯৮ সালে নিম্ন আদালতে ১৫ আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে রায় নিয়ে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া চলতে থাকে। ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর মামলাটির বিচারপ্রক্রিয়া দীর্ঘ সময় ধরে আপিল বিভাগে আটকে ছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যায়। পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির ফাঁসি কার্যকর করা হয়।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্টের রাষ্ট্রীয় মর্যাদার চরিত্রে পরিবর্তন আসে। জাতীয় শোক দিবস হিসেবে দিনটির সরকারি স্বীকৃতি ও সরকারি ছুটি বাতিল করা হয়। ফলে গত দুই বছরের মতো এবারও সরকারিভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের কোনো কর্মসূচি নেই।

এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেও বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশের বাইরে অবস্থানরত দলটির কেন্দ্রীয় নেতারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পোস্টারিং, দোয়া ও মাহফিল এবং খাবার বিতরণের মতো কর্মসূচি নিয়েছেন।

প্রবাসেও আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্টকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য কর্মসূচি ও জমায়েতের বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

সর্বশেষ আপডেট ১১:০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬