ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০১:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 70

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের অদূরে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেলপথ দ্রুত সচল করতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থার বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে।

দুর্ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরিস্থিতি পর্যালোচনায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ০১:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬