ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 281

সৌদি আরবে গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট (আকামা) ইস্যু ও নবায়নের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। নতুন এ ব্যবস্থায় এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের পরিবর্তে কিস্তিতে ফি দেওয়ার সুযোগ থাকায় নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।

নতুন নিয়মে গৃহকর্মী ও সমজাতীয় পেশার কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদের রেসিডেন্সি পারমিট বেছে নেওয়া যাবে। ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালভাবে আকামা ইস্যু ও নবায়নের সুবিধাও রাখা হয়েছে।

এর ফলে নিয়োগকর্তারা আর এক বা দুই বছরের জন্য বাধ্যতামূলকভাবে আকামা নবায়ন করতে হবে না। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের ফি পরিশোধ করা যাবে। তিন মাস বা এর গুণিতক মেয়াদের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক কিস্তিতেও দেওয়ার সুযোগ থাকবে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আনা, সেবা সহজ করা এবং ডিজিটাল সরকারি সেবা সম্প্রসারণ করা। এতে দেশটিতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদি প্রবাসীদের জন্য সুখবর

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬