ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পুলিশের পরামর্শ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 156

দুর্ভোগে যাত্রী ও পথচারীরা। ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ট্রাফিক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

ডিএমপি জানায়, টানা বর্ষণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এসব সড়কে যানবাহনের গতি কমে গেছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী গাড়িগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। নগরবাসীকেও ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জলাবদ্ধতায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পুলিশের পরামর্শ

সর্বশেষ আপডেট ০৩:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬