শিরোনাম
ডিসেম্বরে পরীক্ষার পরই নতুন বই দিতে চায় সরকার
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 9
ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, বই ছাপানো নিয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলমান এবং আগস্টের শুরুতেই কার্যাদেশ দিয়ে দ্রুত মুদ্রণকাজ শুরু করা হবে।
এহছানুল হক মিলন আরও বলেন, পাঠ্যক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে চারটি নতুন বই সংযোজন করা হবে।
































