ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৮:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 103

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুরাঘোরা এলাকা থেকে সুজন চাকমা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর একজন কর্মী বলে দাবি করেছে সংগঠনটি।

বুধবার (২৪ জুন) দুপুরে বাবুছড়া ইউনিয়নের মুরাঘোরা এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত সুজন চাকমা দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের তারাবনিয়া এলাকার বাসিন্দা এবং বিন্দু মোহন চাকমার ছেলে।

ঘটনার পর ইউপিডিএফ (প্রসীত) সূত্র দাবি করেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) একটি গ্রুপ জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬