ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে নতুন উদ্যোগ সরকারের

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 11

দেশীয় জাত সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনের সময় তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ কর্মসূচি নিয়েছিল। কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ এবং দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণের মতো উদ্যোগ তখন চালু ছিল।

তার মতে, পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এসব প্রকল্প অনেকটা থেমে যায়, যার ফলে দেশীয় এই জাতটি এখন বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। তিনি মনে করেন, ধারাবাহিকতা না থাকাই এই সংকটের বড় কারণ।

বর্তমান সরকার যেকোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি। একই সঙ্গে মহিষ প্রজনন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

পরে তিনি এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা ও নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন। এরপর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলেন এবং মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বিএলআরআই মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে নতুন উদ্যোগ সরকারের

সর্বশেষ আপডেট ০৬:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬