চট্টগ্রামে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

- সর্বশেষ আপডেট ০৩:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 217
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক বিএনপি নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত একদল দুর্বৃত্ত। আজ শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের শিকার ওই বিএনপি নেতার নাম মাসুদ চৌধুরী। তিনি রাজনৈতিকভাবে পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাসুদ চৌধুরী রাউজানের পাহাড়তলী এলাকায় অবস্থান করছিলেন। এই সময় হুট করেই একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছড়ে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে যুবদলের এই নেতার মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতকেরা।
হঠাৎ দুপুরের ব্যস্ত সময়ে এমন থমথমে ও নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ঠিক কী কারণে বা কোন রাজনৈতিক বৈরিতা কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে এবং ঘটনার তদন্তে নেমেছে।































