ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 157

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বিবেচনায় প্রতিরক্ষা, সমরাস্ত্র, বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এ কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ঢাকার সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। শুক্রবার (৫ জুন) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় আঙ্কারা। পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য ও অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ সফরে আসা প্রথম প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  বলেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। তিনি জানান, প্রধানমন্ত্রী -এর নির্দেশনায় তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে হাকান ফিদান অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এর আগে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান এবং ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক

সর্বশেষ আপডেট ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬