শিরোনাম
কালশী বস্তিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 13
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৬টি ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।































