ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে খাল পুনঃখনন পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 62

নলছিটিতে খাল পুনঃখনন পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিন এবং উপজেলা প্রকৌশলী আজিজুল হক।

শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় চলমান খনন কাজ ঘুরে দেখেন তারা। এ সময় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালগুলো খনন না হওয়ায় পানি প্রবাহ কমে গিয়ে কৃষিকাজে চরম ভোগান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে শুকনো মৌসুমে সেচ সংকটে কৃষকদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। বর্তমানে খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে আসবে এবং কৃষিকাজে সহজে পানি ব্যবহার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এলাকাবাসীর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে খাল পুনরুদ্ধার ও জলাধার সংরক্ষণের উদ্যোগ গ্রামীণ কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, এ ধরনের প্রকল্প কৃষকের জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন শীর্ষক প্রকল্প (IPCP) এর আওতায় এলজিইডি, নলছিটি, ঝালকাঠি কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে (RDPP No-16) বিভিন্ন খাল পুনঃখননের কাজ চলছে। এর মধ্যে রয়েছে মল্লিকপুর থেকে তেরলা ব্রিজ পর্যন্ত কুদেরধন খাল, বচন বাড়ি খাল, বড় তালুকদার বাড়ি হয়ে মোনাই বাড়ি পর্যন্ত এলাকা, চন্দ্রকান্দা বাজার থেকে ভরতকাঠি জিপিএস এবং জুরকাঠী শাখা খাল।

কর্মকর্তারা জানান, এসব খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় উন্নতি আসবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নলছিটিতে খাল পুনঃখনন পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

সর্বশেষ আপডেট ০৮:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬