ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 47

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। নতুন রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি ২০২৭ এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ বাড়ানো এবং সেশন জট কমানোর লক্ষ্যেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

একই সংবাদ সম্মেলনে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়ও ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন ২০২৭ এবং চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষার কারণে নিয়মিত ক্লাস কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

সর্বশেষ আপডেট ০৪:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬