ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুলসহ ১৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 64

ছবি সংগৃহীত

সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পুরস্কার চালু করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই স্বর্ণপদকে সম্মানিত করা হবে।

এ বছরের তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন। আরও রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম।

সংস্থাটি জানায়, এটি একটি নিয়মিত সম্মাননা হিসেবে ভবিষ্যতেও চালু থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুলসহ ১৫ জন

সর্বশেষ আপডেট ০৫:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬