ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন আদালত

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 16

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক নীতি অবৈধ ঘোষণা করেছেন মার্কিন বাণিজ্য আদালত। ক্ষুদ্র ব্যবসায়ীদের করা এক মামলায় আদালত জানিয়েছেন, পুরনো বাণিজ্য আইন ব্যবহার করে এমন গণহারে শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। ফলে বড় ধরনের আইনি ধাক্কার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে সুপ্রিম কোর্টও তাদের একই ধরনের একটি পদক্ষেপ বাতিল করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করেছেন দেশটির একটি বাণিজ্য আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে যে, ১৯৭০-এর দশকের একটি আইন ব্যবহার করে এই শুল্ক আরোপ করা সম্ভব নয়। গত বৃহস্পতিবার (৭ মে) ‘ইউনাইটেড স্টেটস অব ইন্টারন্যাশনাল ট্রেড’ এই ঐতিহাসিক রায় দেয়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন এই নতুন শুল্ক কার্যকর করেছিল। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন। শেষ পর্যন্ত তারা আদালতের শরণাপন্ন হন। ২-১ ভোটের ব্যবধানে দেওয়া রায়ে আদালত ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন। যদিও একজন বিচারক এই রায়ের পূর্ণাঙ্গ প্রয়োগ নিয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এই শুল্ক মূলত সুপ্রিম কোর্টের আগের একটি সিদ্ধান্তকে এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল। এর আগে ২০২৫ সালেও ট্রাম্প প্রশাসনের এমন একটি উদ্যোগ বাতিল করে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। আদালত মনে করে যে, ট্রাম্প প্রশাসন যে বাণিজ্য ঘাটতির কথা বলছে, তা এই আইন দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি মেটাতে এই কঠোর পদক্ষেপ জরুরি। দেশটির বার্ষিক পণ্য বাণিজ্য ঘাটতি বর্তমানে ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যে, দেশে বর্তমানে এমন কোনো জরুরি পরিস্থিতি নেই যা এই ধরনের শুল্ক আরোপকে বৈধতা দিতে পারে। ফলে আদালতের এই রায়ের পর ট্রাম্পের বাণিজ্য নীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন আদালত

সর্বশেষ আপডেট ১১:২৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬