আয়ের শীর্ষে তৃষা, বাকিরা কে কত পান
- সর্বশেষ আপডেট ০১:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 31
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তা এখন আর শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। ভারত ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনেও এই ইন্ডাস্ট্রির দাপট স্পষ্ট। এই উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিনেত্রীদের চাহিদা ও পারিশ্রমিক।
তৃষা কৃষ্ণন
তৃষা কৃষ্ণন বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে আলোচনায় আছেন। তবে এর আগে দক্ষিণী সিনেমায় শীর্ষস্থান দখলে ছিল নয়নতারার। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতি সিনেমাতে তৃষা তিনি প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তামিল ও তেলুগু দুই ইন্ডাস্ট্রিতেই তার চাহিদা সমানভাবে রয়েছে।
নয়নতারা
নয়নতারা দীর্ঘদিন ধরেই দক্ষিণের অন্যতম শীর্ষ অভিনেত্রী। বলিউডে অভিষেক ছবিতেও তিনি প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। অভিনয়ের বাইরে অন্যান্য মাধ্যম থেকেও তার উল্লেখযোগ্য আয় রয়েছে।
রাশমিকা মন্দান্না
অন্যদিকে, রাশমিকা মন্দান্না সাম্প্রতিক সময়ে সবচেয়ে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন। বিভিন্ন ছবিতে তার পারিশ্রমিক কয়েক কোটি থেকে শুরু করে ১০ কোটির ঘরেও পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামান্থা রুথ প্রভু
সামান্থা রুথ প্রভু তামিল, তেলুগু ও হিন্দি তিন ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন। একটি ওয়েব সিরিজের জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি নিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি একটি বিশেষ গানের জন্যও তার পারিশ্রমিক কয়েক কোটি রুপির ঘরে পৌঁছেছে।
সাই পল্লবী
সাই পল্লবী অভিনয়ের গুণে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। বর্তমানে প্রতি ছবিতে তিনি প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। বড় বাজেটের প্রকল্পেও তার উপস্থিতি ক্রমেই বাড়ছে।































