ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সাংবাদিকের ওপর হামলায় কর্মবিরতি

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 13

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা ও অপহরণচেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার সামনে শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন। পরে তারা থানার ভেতরে অবস্থান নিয়ে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেন। এসময় সংহতি জানিয়ে সংবাদকর্মীরা ক্যামেরা ও পেশাগত সরঞ্জাম নামিয়ে রেখে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে তিনি ও তার লোকজন সাংবাদিক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত বলেও তারা মন্তব্য করেন।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি দলিল লেখক সমিতির নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে সোমবার দুপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে সাংবাদিকের ওপর হামলায় কর্মবিরতি

সর্বশেষ আপডেট ০৪:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬