শিরোনাম
বিরোধিতার মধ্যেই মানবাধিকার বিল পাস, ফিরছে ২০০৯ সালের আইন

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 150
বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে মানবাধিকার কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে পুরোনো আইন আবার কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সরকারপক্ষ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার যুক্তি তুলে ধরে বিলটি উপস্থাপন করেন।
পরে কণ্ঠভোটে তা পাস হয়। এতে অন্তর্বর্তী সময়ের অধ্যাদেশ বাতিল হয়ে ২০০৯ সালের আইন পুনরায় কার্যকর হওয়ার পথ তৈরি হয়েছে।





























