ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ি দীঘিনালায় শুরু হলো বৈ-সা-বি উৎসব

প্রমোদ কুমার মুৎসুদ্দী দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 246

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

দীঘিনালায় বিকেল ৫টায়  বৈ-সা-বি (বৈশাখী বিজু) উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হয় ঐতিহ্যবাহী চাকমা ও ত্রিপুরা ঘিলা খেলা দিয়ে। এরপর সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শেষ হয়।

উৎসবের সঞ্চালনা করেন সমীর চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সার্কেলের চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। উদ্বোধক ছিলেন বিমল কান্তি চাকমা। সভাপতিত্ব করেন ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। অনুষ্ঠান আয়োজিত হয় সর্বজনীন বৈ-সা-বি উদযাপন কমিটির উদ্যোগে।

মঞ্চে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দমোহন চাকমা, ধনপাড়া মৌজা হেডম্যান লক্ষন চাকমা, ১ নং মেরুং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, ২ নং বোয়ালখালী ইউনিয়ন চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩ নং কবাখালী ইউনিয়ন চেয়ারম্যান নলেজ চাকমা, ৪ নং দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এছাড়া মহিলা হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রঞ্জন বিকাশ চাকমা এবং ৩১ নং বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদিপ পোয়াংও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় বলা হয়, প্রতি বছরের বৈ-সা-বি উৎসব পার্বত্য চট্টগ্রামসহ বিদেশেও পাহাড়ি জাতিগোষ্ঠীদের মধ্যে উদযাপিত হয়। সকলকে আহ্বান জানানো হয়েছে উৎসবকে সুন্দর, মিলেমিশে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য।

উৎসবের মঞ্চ ও মেলা বাবুপাড়া ২ নং বোয়ালখালী ইউনিয়নের খোলা মাঠে বসেছে। চলবে ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত।

এই বছর মেলায় থাকবে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উদযাপনকে করবে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমুখী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাগড়াছড়ি দীঘিনালায় শুরু হলো বৈ-সা-বি উৎসব

সর্বশেষ আপডেট ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬