ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বস্তির পর তাপের দাপট, ৪২ ডিগ্রি বৃদ্ধির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 134

চৈত্রের শুরুটা ছিল তুলনামূলক আরামদায়ক—প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি, বজ্রপাত কিংবা শিলাবৃষ্টি।

এই ধারাবাহিক বৃষ্টিপাতের প্রভাবও ছিল স্পষ্ট; মার্চজুড়ে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি বৃষ্টি হওয়ায় তাপমাত্রা খুব একটা বাড়েনি, বরং সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কমই ছিল।

তবে এই স্বস্তি বেশিদিন টেকেনি। চৈত্রের মাঝামাঝি পেরোতেই গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে, রোদের তেজও এখন অনেক বেশি অনুভূত হচ্ছে।

সামনে চৈত্র-বৈশাখ জুড়ে তাপমাত্রা আরও বাড়বে—এমন ইঙ্গিত মিলছে। একই সময়ে একাধিক তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখী, শিলাবৃষ্টি এমনকি উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, এপ্রিলজুড়ে ২ থেকে ৪টি মৃদু তাপপ্রবাহ হতে পারে, এতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এর সঙ্গে ১-২টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে, যেখানে পারদ ৪২ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে।

তাপমাত্রা বাড়ার প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপ হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে—এক ধরনের দ্বৈত আবহাওয়া পরিস্থিতির ইঙ্গিতই যেন মিলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বস্তির পর তাপের দাপট, ৪২ ডিগ্রি বৃদ্ধির আশঙ্কা

সর্বশেষ আপডেট ০৮:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬