ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলেও জ্বালানি সংকট নেই : জ্বালানি বিভাগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 145

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে।

তিনি বলেন, মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি এবং এপ্রিল মাসেও সংকটের আশঙ্কা নেই।

বিশেষ করে ডিজেল সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এ ছাড়া জ্বালানি তেলের অবৈধ পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

একই সঙ্গে জ্বালানি বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার পরীক্ষামূলক ব্যবহার আগামী সপ্তাহে শুরু হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপ্রিলেও জ্বালানি সংকট নেই : জ্বালানি বিভাগ

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬